April 1, 2026, 3:08 am
Title :
জ্বালানি তেলের দাবিতে ইউএনও অফিসের সামনে জেলেদের অবস্থান বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করবে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যশোরে হিন্দু পরিবারকে আক্র/মণ ও দেশ ছাড়ারর হুমকি পটিয়ায় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গে মুহূর্তেই জ্বলে উঠল তুলার গুদাম সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাসের দাবি সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল ফরিদপুরের জেলা প্রশাসক হলেন আফজাল হোসেন খান পলাশ অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের স্বপ্নভঙ্গের এক রাত: উডসাইডে কেক হাতে বাড়ি ফেরার পথে নিভে গেল ১৯ বছরের নিশাতের প্রাণ

অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 29 Time View

অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণ করতে আবারও অঙ্গীকার করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আয়ারল্যান্ডের অনাবাসী রাষ্ট্রদূত কেভিন কেলি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত (নয়াদিল্লিভিত্তিক) কেভিন কেলি। প্রতিমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুজনই পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, পাশাপাশি কনস্যুলার ও অভিবাসনসংক্রান্ত বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন তারা। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পরিসরে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি আয়ারল্যান্ডের সমর্থন চান প্রতিমন্ত্রী। এ ছাড়া উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com