দুর্নীতি মামলায় ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার কার্যক্রম
Reporter Name
Update Time :
Thursday, April 9, 2026
8 Time View
দুর্নীতি মামলায় ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর বিচার কার্যক্রম
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আবারও শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বহুল আলোচিত দুর্নীতি মামলার শুনানি। দেশটির আদালতের মুখপাত্র জানিয়েছেন, আগামী রোববার থেকে মামলার কার্যক্রম পুনরায় শুরু হবে। এর আগে ইরান যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার ফলে এই বিচারিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার ব্যবস্থা স্বাভাবিক কার্যক্রমে ফেরার পর শুনানি নিয়মিতভাবে শুরু হবে। আদালত জানিয়েছে, রোববার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে চার দিন নিয়মিতভাবে শুনানি অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে চলা এই দুর্নীতি মামলা ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এবং এটি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা...
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আবারও শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বহুল আলোচিত দুর্নীতি মামলার শুনানি।
দেশটির আদালতের মুখপাত্র জানিয়েছেন, আগামী রোববার থেকে মামলার কার্যক্রম পুনরায় শুরু হবে। এর আগে ইরান যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার ফলে এই বিচারিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল।
এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার ব্যবস্থা স্বাভাবিক কার্যক্রমে ফেরার পর শুনানি নিয়মিতভাবে শুরু হবে।
আদালত জানিয়েছে, রোববার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে চার দিন নিয়মিতভাবে শুনানি অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে চলা এই দুর্নীতি মামলা ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এবং এটি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।