February 22, 2026, 9:07 pm
Title :
সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ: গোলাম পরওয়ার বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী: হাইকমিশনার প্রণয় ভার্মা ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর: আসিফ মাহমুদ বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আলোচনায় জুবাইদা-জাইমা-শর্মিলা পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন, গ্রেপ্তার ২ নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিতেই হামলা চালায়: আখতার হোসেন ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন

প্রথম অধিবেশনে যেকোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন: আইনজীবী শিশির মনির

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 19 Time View

নিউজ ডেস্ক:
স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ বর্তমানে খালি থাকায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ মোতাবেক যেকোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির।

রোববার (২২ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

আইনজীবী শিশির মনির লেখেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ খালি আছে, সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালী বিধি ৮–১০ মোতাবেক যেকোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সে অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com