February 8, 2026, 9:47 am
Title :
মাদকমুক্ত টেকনাফ গড়ার ঘোষণা এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর ‘দেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না’ বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করা হবে: তারেক রহমান কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে গেল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান ‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা শেখ হাসিনার দুলাভাই পৌর আ.লীগের সাধারণ সম্পাদক যোগ দিলেন বিএনপিতে যুক্তরাষ্ট্রকে হারাতে ঘাম ছুটল বিশ্বচ্যাম্পিয়ন ভারতের

মাদকমুক্ত টেকনাফ গড়ার ঘোষণা এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026
  • 9 Time View

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, মাদকের ব্যবসা বন্ধ করে বৈধ ও হালাল পথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার সুযোগ তৈরি করা হবে। বন্দর ও করিডোর খুলে দিয়ে টেকনাফ-উখিয়ার মানুষকে আবারও সুন্দরভাবে ব্যবসা করার পরিবেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, আমি নিজে ব্যবসা করি না। আমি আপনাদের ব্যবসা করার সুযোগ করে দেব।

এখানে সবাই নিয়ম মেনে ব্যবসা করবে, সবার সমান অধিকার থাকবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ ঝরনা চত্বরে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী সভাপতিত্ব করেন এবং মঞ্চ সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।

শাহজাহান চৌধুরী বলেন, খারাপ ও অবৈধ ব্যবসা পরিহার করে ভালো ব্যবসার পথে আসতে এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে প্রশাসনের সহযোগিতায় ইয়াবাসহ সব ধরনের মাদক কারবারি বন্ধ করার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, মাদকের কারণে আজ টেকনাফ-উখিয়ার মানুষকে ঢাকায় গেলে নানা চেকপোস্টে হয়রানির শিকার হতে হয়। আমি আপনাদের হাত-পা ধরে অনুরোধ করছি—এই মাদক ব্যবসা বন্ধ করুন।

ভোট সামনে রেখে মাফিয়া চক্র আবার সক্রিয় হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কিছু অসাধু গোষ্ঠী টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে।

এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, টাকার লোভে পড়ে নিজেদের ভোট বিক্রি করবেন না। এরা ক্ষমতায় গেলে আবারও দুর্নীতিতে জড়াবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, টেকনাফে আর কোনো মাফিয়ার জায়গা হবে না। এখানে নিয়ম মেনে ব্যবসা-বাণিজ্য চলবে। এমপি নির্বাচিত হলে টেকনাফে আদালত স্থাপন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া জেলে ও মৎস্যজীবীদের জীবন-জীবিকার কথা তুলে ধরে তিনি বলেন, সমুদ্র ও নদীতে যাতায়াতের বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। সেই নীতিমালার আওতায় জেলেদের কার্ড দেওয়া হবে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

জনসভায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, টেকনাফের প্রকৃত উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বর্তমান সরকার শুধু বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কাজ করেছে, কিন্তু মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

বক্তব্যের শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়া ও মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই।

জনসভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, সিনিয়র সহসভাপতি মো. হাশেম, জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা যুবদলের সহসভাপতি জাহেদ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com