February 23, 2026, 12:39 am
Title :
ভারতের রেকর্ড জয়যাত্রা থামাল দ. আফ্রিকা তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’, আবেদন করতে যা যা লাগবে “সমঝোতা বনাম বাধ্যবাধকতা: চাঁদা প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য” বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শর্মিলা সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ: গোলাম পরওয়ার বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী: হাইকমিশনার প্রণয় ভার্মা ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর: আসিফ মাহমুদ বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আলোচনায় জুবাইদা-জাইমা-শর্মিলা

শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

Reporter Name
  • Update Time : Saturday, February 21, 2026
  • 25 Time View

নিউজ ডেস্ক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com