April 7, 2026, 7:15 pm
Title :
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা ‘দায়মুক্তি দিতে জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন খালেদা জিয়া’ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে : ডা. জাহেদ যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে : ইরান ইরানের গোটা রেল নেটওয়ার্কে হামলার হুমকি ইসরায়েলের জুবাইলে সৌদি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান দেশের জন্য ‘জীবন উৎসর্গ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ বিসিবির নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 41 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইরান সামরিক দিক থেকে পরাজিত হয়েছে। তিনি আরও জানান, হরমুজ প্রণালিতে যাতায়াতের উপর ফি বসানোর একটি পরিকল্পনা তার কাছে আছে।

ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ জিতেছি। ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। তাদের কাছে এখন শুধু মনস্তাত্ত্বিক হুমকি আছে। তারা সমুদ্রে মাইন পুঁতে দেওয়ার ভয় দেখাতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটি পরিকল্পনা আছে। হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি আমরাই আরোপ করব।’

ট্রাম্প বলেন, ইরানকে এক রাতের মধ্যে শেষ করে দেওয়া সম্ভব। সেটি হয়তো আগামীকাল রাতেও হতে পারে। তিনি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে তার পছন্দের কোনো চুক্তি না হলে তিনি মধ্যরাতের মধ্যে ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেবেন।

ট্রাম্প বলেন, ‘আমরা অত্যন্ত ভালো করছি। কেউ আগে এটা বিশ্বাসই করত না। ইরানকে এক রাতে শেষ করা যায়। আর সেটা হয়তো আগামী রাতেই হবে।’

এদিকে অ্যাক্সিওস মার্কিন সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে অভিযান কিছুটা পিছিয়ে দিতে পারেন। তবে এটি নির্ভর করছে কোনো চুক্তির সম্ভাবনা আছে কিনা তার উপর।

সূত্র জানায়, ট্রাম্প যেকোনো চুক্তি মেনে নিতে রাজি আছেন। তবে ইরান এখনও প্রস্তুত কিনা, সেটি স্পষ্ট নয়।

একজন মার্কিন কর্মকর্তা জানান, এবার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যেই সন্দেহ আছে।

একটি মার্কিন সূত্র জানায়, ইরানের প্রতিক্রিয়া কট্টর ছিল। তবে হোয়াইট হাউস মনে করছে এটি আলোচনার কৌশল। এটিকে তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান হিসেবে দেখছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com