February 6, 2026, 6:17 am
Title :
বিকেলে ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, জুলাই বিপ্লবের ফল: মামুনুল হক ভালো শাসনের জন্য ভালো নেতা ও নীতি প্রয়োজন: রেজাউল করীম হামজার ইনজুরির পর আরেকটি ধাক্কা লেস্টারের প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং: প্রধান উপদেষ্টা হালিমার মাটির ব্যাংকে জমানো ডিম বিক্রির টাকা উপহার পেয়ে কাঁদলেন শামা ওবায়েদ জামায়াতের ডিজিটাল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: কায়কোবাদ যমুনার সামনে ওসমান হাদির স্ত্রীর প্রশ্ন— দুধের বাচ্চাকেও কি রাজপথে নামতে হবে? ওসমান হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ ‘জাতীয় সরকার’ গঠনে আমরা ইতিবাচক: জামায়াত আমির

‘আইসিসি হলো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’: শহীদ আফ্রিদি

Reporter Name
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 35 Time View

স্পোর্টস ডেস্ক:
সম্প্রতি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করায় ব্যাপক সমালোচনার মুখে আছে আইসিসি। এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শহীদ আফ্রিদি আইসিসির কার্যক্রমকে ভারতের প্রভাবমুক্ত নয় বলে মনে করছেন। তিনি বলেছেন, বর্তমানে আইসিসি যেন ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ হয়ে গেছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে মত আছে, আইসিসি ভারতের প্রভাবের বাইরে নয় এবং প্রায়শই ভারত যা চায়, আইসিসি সেই অবস্থানেই থাকে। আফ্রিদি উল্লেখ করেছেন, বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহও ভারতীয় এবং তিনি আগে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি আরও বলেন, ভারতের অর্থনৈতিক প্রভাবও এতে বড় ভূমিকা রাখে।

তবে আফ্রিদি মনে করেন, বাংলাদেশের বিশ্বকাপ সংক্রান্ত ইস্যুতে বর্তমানে বিসিসিআইও চাপে রয়েছে। পাকিস্তানের সঙ্গে পুরনো সমস্যা থাকায় বিসিসিআই সমস্যায় পড়েছে এবং তারা নিজস্ব খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক কারণে সীমাবদ্ধ হচ্ছে।

সবশেষে তিনি বলেন, মোদি সরকারের কারণে ভারত আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসছে এবং ক্রিকেটের মধ্যেও অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com