February 10, 2026, 6:19 am

কুলিয়ারচরে ধানের শীষের পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : Monday, February 9, 2026
  • 9 Time View

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ পর্যায়ে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের পক্ষে মাঠে নেমেছেন স্বাধীনতার পক্ষের বীর মুক্তিযোদ্ধারা। তাঁরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে লক্ষ্মীপুর বাজারে গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন তাঁরা।

গণসংযোগে অংশ নেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জসীম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, আহ্বায়ক সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন (ওরফে জজ মিয়া), অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকসহ অন্যরা।

গণসংযোগকালে তাঁরা বলেন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শরীফুল আলমের জন্য ভোট প্রার্থনা করা হচ্ছে। তিনি একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করা গেলে এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com