জামালপুর-২ (ইসলামপুর উপজেলা) সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. সুলতান মাহমুদ বাবু। তিনি ধানের শীষ প্রতীকে মোট ৯৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে শীর্ষ অবস্থান লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. সামিউল হক ফারুকী পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন এক হাজার ৪৭৪ ভোট।
এই আসনে ৯২টি ভোটকেন্দ্রে দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে জামালপুর জেলা প্রশাসন কার্যালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।