February 25, 2026, 4:46 am
Title :
চট্টগ্রামে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪ ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষা দেওয়া হবে: চীনা রাষ্ট্রদূত কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী শিবিরের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ, দায়িত্বে এলেন সাদিক-ফরহাদ-জাহিদ জাতীয় সেনা শহীদ দিবস: সকালে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ইরানে ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচার ‘খুব কাছাকাছি’—আশাবাদ ইশরাক হোসেন নির্বাচনী তহবিলে জমা দেওয়া অনুদান ফেরত দেবেন তাসনিম জারা

ধর্ম ব্যবসায়ীদের কোথাও জায়গা দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, February 24, 2026
  • 34 Time View

যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদের কোথাও জায়গা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ইসলামী বইমেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় ইসলামি মেলার উদ্বোধন ঘোষণা করে সাফল্য কামনা করেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই। তার হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। ইসলামিক ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে, আমরা তাতে অভিভূত। তাদের ভূমিকার কারণে ফাউন্ডেশন থেকে যেসব ইসলামিক বই বের হচ্ছে, সেগুলো পড়ে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারব।

তিনি আরও বলেন, অতীতে যারা অন্যায় অবিচার করেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অত্যাচারকারী, জুলুমবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করতে চায়, তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com