February 14, 2026, 1:29 am
Title :
হারাগাছে এনসিপির অফিস ভাঙচুর, কর্মীদের ওপর হামলার অভিযোগ পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের জামায়াত প্রার্থীকে জড়িয়ে ধরে বিএনপি প্রার্থী বললেন ‘আমরা দুই ভাই’ কোন কোন খাতে অগ্রাধিকার দিতে পারে বিএনপি সরকার হাটহাজারী ও বায়েজিদের সুখ-শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া : মীর হেলাল ডুমুরিয়ার সব কেন্দ্রের ফলাফল বাতিল দাবি করে গোলাম পরওয়ারের আবেদন কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন যারা জয়ের পর যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ ‘দাঁড়িপাল্লার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে, রেজাল্টশীট বানানো হয়েছে’

পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু

Reporter Name
  • Update Time : Saturday, February 14, 2026
  • 18 Time View

ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট দেশ নয়, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি।’

নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যানকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘অভিনন্দন জানিয়েছেন। সেখানে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ ও সম্পর্ক উন্নয়নের বিষয়টি এসেছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় প্রসঙ্গে আমীর খসরু বলেন, অতীতের যেকোনো সময়ের মতো এবারও বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। এই জয়কে তিনি মানুষের ‘আস্থা’ হিসেবেই দেখছেন।

আমির খসরু জানান, যুগপৎ আন্দোলনে সঙ্গে থাকাদের নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে জাতীয় সরকার গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com