February 25, 2026, 3:36 am
Title :
চট্টগ্রামে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪ ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষা দেওয়া হবে: চীনা রাষ্ট্রদূত কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী শিবিরের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ, দায়িত্বে এলেন সাদিক-ফরহাদ-জাহিদ জাতীয় সেনা শহীদ দিবস: সকালে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ইরানে ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচার ‘খুব কাছাকাছি’—আশাবাদ ইশরাক হোসেন নির্বাচনী তহবিলে জমা দেওয়া অনুদান ফেরত দেবেন তাসনিম জারা

পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচার ‘খুব কাছাকাছি’—আশাবাদ ইশরাক হোসেন

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 20 Time View

বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার সম্পন্ন হওয়ার বিষয়ে আশার বাণী শুনিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পিলখানা ট্র্যাজেডির বিচারের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, ‘বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচারের আশায় বাংলাদেশের জনগণ বহু বছর বুক বেঁধে অপেক্ষা করে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই দিনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন জাতি পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্ত ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে আসছে। প্রয়াত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয়লাভ করেন। এই নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

সাম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আবারো নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

উল্লেখ্য যে, এর আগে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেছিলেন ইশরাক হোসেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হলেও নির্বাচন ঘিরে নানা অনিয়মের প্রশ্ন উঠেছিল। পরাজয়ের পর ফলাফল প্রত্যাখ্যান করে ভোটে অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলাও করেছিলেন ইশরাক।

পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা আত্মগোপনে চলে গেলে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়। আদালতের এক রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে আইনি জটিলতায় তাঁর মেয়র পদে বসা নিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়। সে সময় নগর ভবন ও প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে ইশরাক ও বিএনপির নেতাকর্মীরা টানা অবরোধ কর্মসূচি পালন করলেও কোনো চূড়ান্ত ফল না পাওয়ায় তাঁরা আন্দোলন থেকে সরে এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com