February 28, 2026, 5:05 am
Title :
চাঁদাবাজির প্রতিবাদে ছাত্রদল কর্মীকে মারধর, অভিযুক্ত বিএনপি নেতাকর্মী কারাবন্দি দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু পেকুয়ায় দুই শিক্ষকের অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত শুরু খুলনায় যুবদল নেতার পায়ের রগ কেটে হত্যা, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে দলপক্ষের নামে মারামারি ও বন্দুকবাজি বন্ধ করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাক ও আফগান যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয়, দু‌ই দেশকে বোঝা‌নোর চেষ্টা ক‌রে‌ছে বাংলা‌দেশ ঢাবি ছাত্রদল নেতা হামিমকে শোকজ পূর্ণ ৩০ দিনের হতে পারে রমজান, ২০ মার্চ ঈদের সম্ভাবনা আমিরাতে ইংল্যান্ডের দুর্দান্ত জয়ে টিকে থাকল পাকিস্তান জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদের

Reporter Name
  • Update Time : Friday, February 27, 2026
  • 20 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি। তিনি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান এবং ভিশন ২০৩০-এর আওতায় বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিনবিষয়ক নির্বাহী সভার সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান।

ড. খলিলুর রহমান জানান, দুই দেশ ওআইসি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ নেবে। বৈঠকে রিয়াদের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগের কথা বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মোল্লা ফারহাদ হোসেন এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com