February 11, 2026, 4:30 am
Title :
ভোটের ছুটিতে বাস-ট্রেন-লঞ্চে উপচে পড়া ভিড় ইসির ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞায় পর্যটকশূন্য কক্সবাজার ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে: বিআইডিডি ভোটারদের জন্য বিনা ভাড়ায় লঞ্চ প্রার্থীদের নির্বাচনকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় আইসিসি স্বীকার করার পরই খেলতে রাজি হয়েছি’: পিসিবি চেয়ারম্যান উত্তরায় পাখির চোখে ভোটকেন্দ্রে নিরাপত্তা দেবে র‍্যাব, প্রস্তুত থাকবে হেলিকপ্টার নির্বাচনে সরকারের নিরপেক্ষতায় আস্থা ৪৮ শতাংশ মানুষের ভোটের দিন নিজের পাড়াতেই ‘ঘরের ছেলে’ ফখরুল

ভোটারদের জন্য বিনা ভাড়ায় লঞ্চ প্রার্থীদের

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 4 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ভোটারদের বিনা ভাড়ায় লঞ্চে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কয়েকজন প্রার্থী। ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের একাধিক গন্তব্যে এই সেবা দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোলা, চরফ্যাশন ও পটুয়াখালীগামী যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে বিভিন্ন লঞ্চ ভাড়া করেছেন কয়েকজন প্রার্থী। যাত্রীদের বড় একটি অংশ ভোটার, তাঁদের কাছ থেকে লঞ্চে ভাড়া নেওয়া হচ্ছে না। কোনো কোনো লঞ্চে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ মিলেছে।

যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ সূত্র জানায়, ভোটারদের বাড়ি যাওয়ার সুবিধার জন্য ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম চারটি লঞ্চ (তাসরিফ-১, ২, ৩ ও ৪) ভাড়া করেছেন। পটুয়াখালী-৪ আসনের বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ ভাড়া করেছেন দুটি লঞ্চ (জামাল-৮, আসা-যাওয়া)। পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনও একই গন্তব্যে দুটি লঞ্চ ভাড়া করেছেন। একই আসনের প্রার্থী বিএনপি জোটের শরিক গণঅধিকার পরিষদের নুরুল হক নুর (ভিপি নুর) এমভি রয়েল ক্রুজ-২ ভাড়া করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হান্নান মাসউদ ঈগল-৮ লঞ্চ ভাড়া করেন।

নিজেকে হাফিজ ইব্রাহিমের সমর্থক পরিচয় দেওয়া আশফাক বলেন, ‘আমরা সবাই ভোট দিতে বাড়ি যাচ্ছি। সবাই যাতে ভোট দিতে পারেন, সে জন্য বিনা ভাড়ায় যাত্রীদের নেওয়া হচ্ছে।’ পটুয়াখালী-৪ আসনের ভোটার মেহেদী বলেন, তাঁরা যাতে ভোট দিতে ভালোভাবে যেতে পারেন, সে জন্য প্রার্থীরা বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ করে দেওয়ায় বিশেষভাবে ধন্যবাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক তাসরিফ-১ লঞ্চের এক কর্মচারী বলেন, আগে থেকেই লঞ্চ বুকিং করে রাখা হয়েছে। এনআইডি দেখালে ভাড়া লাগছে না। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সদরঘাট থেকে ৩৩টি লঞ্চ ছেড়েছে। দিন শেষে এই সংখ্যা ৬৫টি হতে পারে।

বিনা ভাড়ায় যাত্রী বহনের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত নই। এটি সম্পূর্ণ লঞ্চমালিকদের ব্যাপার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com