April 3, 2026, 3:39 am
Title :
দুবাইয়ে ওরাকল ডেটা সেন্টারে হামলার দাবি ইরানের ইরানের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছিল যুক্তরাষ্ট্র, দেয়নি পোল্যান্ড ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ব্যাংক-অফিসের সময় কমছে, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত কবে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির হাজিদের যাতায়াত সহজ করতে মক্কায় হচ্ছে বিমানবন্দর একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইউক্রেন-ইরান যুদ্ধ ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 28 Time View
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের কাছে এ সম্মাননা তুলে দেন।

জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এই রেজুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশী বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

 

এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্পের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে তাঁরা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।

 

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র গমন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com