April 12, 2026, 2:40 pm
Title :
ওয়াদা ভঙ্গের উদাহরণ বিএনপির ইতিহাসে নেই: প্রিন্স ট্রাম্পের পোস্ট : ইরানের সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই ভুয়া সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ওইদিকে এগোচ্ছে আমেরিকা এদিকে চীন, নতুন অশনিসংকেত সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে দেশের মর্যাদায় ভিন্নমাত্রা যোগ করেছে : প্রধানমন্ত্রী বল টেম্পারিং বৈধ করা উচিত: ডেভিড মালান কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

হরমুজে টোল আরোপের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ বললো জাতিসংঘ

Reporter Name
  • Update Time : Friday, April 10, 2026
  • 5 Time View

রমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইরান। তেহরানের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার জন্য ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিপিং সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

সংস্থাটির এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক প্রণালিতে চলাচলের জন্য টোল আরোপের কোনো আন্তর্জাতিক চুক্তি নেই।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালিটি দিয়ে পরিবাহিত হয়, যা এটিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

মুখপাত্র আরো বলেন, আইএমও সদস্য দেশগুলোর গৃহীত সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘ সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী, আন্তর্জাতিক প্রণালি দিয়ে জাহাজের অবাধ যাতায়াতের অধিকার রয়েছে। উপকূলবর্তী দেশগুলো এই অধিকার বাধাগ্রস্ত বা স্থগিত করতে পারে না।

প্রণালিটি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয়, এই সতর্কতা এসেছে। যখন ইরান প্রণালিটি ব্যবহারে প্রতি জাহাজে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত টোল নেওয়ার কথা বিবেচনা করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই প্রণালিটি পারাপারে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে চার্জ আরোপের পরিকল্পনাও থাকতে পারে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com