February 28, 2026, 5:05 am
Title :
চাঁদাবাজির প্রতিবাদে ছাত্রদল কর্মীকে মারধর, অভিযুক্ত বিএনপি নেতাকর্মী কারাবন্দি দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু পেকুয়ায় দুই শিক্ষকের অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত শুরু খুলনায় যুবদল নেতার পায়ের রগ কেটে হত্যা, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে দলপক্ষের নামে মারামারি ও বন্দুকবাজি বন্ধ করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাক ও আফগান যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয়, দু‌ই দেশকে বোঝা‌নোর চেষ্টা ক‌রে‌ছে বাংলা‌দেশ ঢাবি ছাত্রদল নেতা হামিমকে শোকজ পূর্ণ ৩০ দিনের হতে পারে রমজান, ২০ মার্চ ঈদের সম্ভাবনা আমিরাতে ইংল্যান্ডের দুর্দান্ত জয়ে টিকে থাকল পাকিস্তান জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

হাওড়ে বাঁধ নির্মাণে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করবে: পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, February 27, 2026
  • 8 Time View

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহারাদারের ভূমিকা পালন করবে সরকার। অতীতে বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হলেও এবার কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।

মন্ত্রী বলেন, হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে যেন সরকারের বদনাম না হয় সেজন্য সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক কর্মী ও নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জে ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুরে হাওড়ের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

এ্যানি বলেন, ডুবন্ত বাঁধ নির্মাণে মাধ্যমে হাওড়ের ফসলের সুরক্ষা দিয়ে আসছে সরকার। বিগত সময়ে বাঁধ নির্মাণ কাজে অনিময় দুর্নীতি হয়েছে। বর্তমান সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাঁধ নির্মাণ কাজ পরদর্শন করা হচ্ছে। তিনি নিয়মিত হাওড়াঞ্চলের খোঁজখবর রাখছেন।

নদী ও খাল খননের ব্যাপারে পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার খাল ও নদী খননের ব্যাপারে সচেষ্ট রয়েছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন কাজ করা হবে। সরকারে এসব কাজে পাহারাদারের ভূমিকায় থাকবে বলে জানান তিনি।

এ সময় ওই এলাকার সাধারণ কৃষকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি তাদের কথা মনযোগ দিয়ে শুনেন এবং বাঁধের কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জের-১ আসনের সংসদ সদস্য কামরুজামান কামরুলসহ জেলা-উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com