February 14, 2026, 12:15 am
Title :
পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের জামায়াত প্রার্থীকে জড়িয়ে ধরে বিএনপি প্রার্থী বললেন ‘আমরা দুই ভাই’ কোন কোন খাতে অগ্রাধিকার দিতে পারে বিএনপি সরকার হাটহাজারী ও বায়েজিদের সুখ-শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া : মীর হেলাল ডুমুরিয়ার সব কেন্দ্রের ফলাফল বাতিল দাবি করে গোলাম পরওয়ারের আবেদন কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন যারা জয়ের পর যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ ‘দাঁড়িপাল্লার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে, রেজাল্টশীট বানানো হয়েছে’ ৫ বছরের জন্য তাদের ভাগ্য তারেক রহমানের ওপর অর্পণ করেছেন জনগণ: নজরুল ইসলাম

হাটহাজারী ও বায়েজিদের সুখ-শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া : মীর হেলাল

Reporter Name
  • Update Time : Friday, February 13, 2026
  • 18 Time View

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘সমগ্র হাটহাজারী-বায়েজিদ এলাকাই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার। এই ঘর, এই পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া, প্রথম অগ্রাধিকার। তাই হাটহাজারী ও বায়েজিদকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ, শান্তি সম্প্রীতির একটি সমৃদ্ধ সংসদীয় এলাকা হিসাবে গড়ে তুলতে চাই।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে হাটহাজারী পৌরসভার মীর বাড়িতে তাকে সংবর্ধনা জানাতে আসা নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে এসব কথা বলেন তিনি।

মীর হেলাল বলেন, ‘আপনাদের দেওয়া রায় আমার কাছে আমানত। আমি কথা দিচ্ছি, আপনাদের আমানতের সম্মান আমি আমৃত্যু রক্ষা করবো। নির্বাচনের আগে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দেইনি। বরং এই এলাকাকে নিয়ে আমার নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা আপনাদের কাছে তোলে ধরেছি।

আপনারা আমার সেই স্বপ্ন ও পরিকল্পনার সঙ্গে একমত হয়ে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। হাটহাজারীতে আমার উপর আস্থা রেখেছেন।’
তিনি আরো বলেন, ‘সমগ্র দেশবাসী আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। আমার বিশ্বাস উন্নয়নের ব্যাপারে তারেক রহমানের সরকারকে বলতে হবে না।

আল্লাহপাক সহায় থাকলে তার উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আপনার আমার পরিকল্পনা মিলে যাবে। হাটহাজারী ও বায়েজিদে ব্যাপক পরিবর্তন হবে ইনশাআল্লাহ।’
এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত শোকরানা মাহফিলে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকর আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশের ইতিহাসের অন্যতম নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ভূমিধষ বিজয়ে মহান আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন ও উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যানসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com