August 19, 2026, 1:17 am
Title :
রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’ এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতার নামে মামলা

হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2026
  • 13 Time View

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে দুই দেশের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, দিল্লিতে বসে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখা এবং ভারত সরকারের তাকে আশ্রয় প্রদান আন্তর্জাতিক নিয়মনীতির চরম লঙ্ঘন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বিগত সাড়ে ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনের অধীনে পরিচালিত গুম, হত্যা ও জুলাই-আগস্টের গণহত্যার কথা পুনরায় স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ভারত সরকার বন্দি বিনিময় চুক্তি উপেক্ষা করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মূলত একটি নিষিদ্ধ রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে। অবিলম্বে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি এবং জাতিসংঘের সহযোগিতা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াত নেতা আরও বলেন, জনগণের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান সহ্য করা হবে না। ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পালিয়ে থেকে যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে সজাগ ও সক্রিয় থাকতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com