August 17, 2026, 6:55 pm
Title :
খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’

‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 18 Time View

সাকিব আল হাসানকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তারকা এই ক্রিকেটারকে একজন ‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন। সাকিবের রাজনৈতিক অবস্থান এবং শেখ হাসিনার প্রতি তার সমর্থনের সমালোচনা করে তিনি বলেন, ভালো খেলোয়াড় হলেও সাকিবের আদর্শিক অবস্থান গ্রহণযোগ্য নয়।

সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট জানান, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দেবে। তিনি আরও বলেন, সাকিবের সাম্প্রতিক মন্তব্যগুলো সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়া আর কিছু নয়। তবে একজন নাগরিক হিসেবে সাকিবের সাংবিধানিক ও আইনি অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাও যদি দেশে ফিরে আইন মেনে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে চান, তবে তিনিও সমান নিরাপত্তা পাবেন। তবে দেশে আর কোনো ‘ফ্যাসিবাদী মাফিয়া রেজিম’ ফিরতে দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com