August 22, 2026, 5:51 am
Title :
রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, ৪৭ মামলা গরু চুরির প্রতিবাদে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পেলেন ‘অর্থনৈতিক যুদ্ধে’ নতুন ছক: ডলার ছাড়াই ইরান-ইরাকের বাণিজ্য পরিকল্পনা? বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি ফিফার সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, বিশেষজ্ঞ কমিটির তদন্তে যা উঠে এলো এগুলো আল্লাহর দেওয়া দান, এগুলো নিয়ে কোনো অহংকার নেই ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব

‘অর্থনৈতিক যুদ্ধে’ নতুন ছক: ডলার ছাড়াই ইরান-ইরাকের বাণিজ্য পরিকল্পনা?

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 5 Time View

ইরান ও ইরাকের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব জাতীয় মুদ্রা ব্যবহারের ওপর জোর দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। বাগদাদে ব্যবসায়ী ও অর্থনৈতিক প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি জানান, মার্কিন আধিপত্যের কবল থেকে বেরিয়ে আসতে দুই দেশের নিজস্ব মুদ্রায় লেনদেন করা বর্তমান সময়ের দাবি। এছাড়া দুই দেশের বেসরকারি খাতের সমস্যা সমাধান এবং সীমান্ত অঞ্চলের দক্ষ শ্রমশক্তি কাজে লাগাতে যৌথ শিল্প ও বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ঘালিবাফ অভিযোগ করেন যে, সামরিকভাবে ইরান ও ইরাককে পরাস্ত করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন নতুন করে অর্থনৈতিক ও মানসিক যুদ্ধের পথ বেছে নিয়েছে। এ সময় তিনি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে বিদেশি শক্তিগুলোর ষড়যন্ত্রের বিষয়েও সতর্ক করেন। শান্তিপ্রিয় দেশ হিসেবে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কূটনীতি সফল করতে শক্তিশালী প্রতিরক্ষা ও যুদ্ধের প্রস্তুতি থাকা অপরিহার্য। এছাড়া বৈঠকে ব্যাংকিং জটিলতা ও শুল্ক সংক্রান্ত বাধা দূর করে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com