ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। তার এই নিয়োগকে কেন্দ্র করে শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরে আনন্দ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করা হয়।মিষ্টি বিতরণের সময় উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক আশা প্রকাশ করেন যে, নতুন প্রতিমন্ত্রী তার দায়িত্ব পালনের মাধ্যমে গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নসহ পুরো দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আনন্দ আয়োজনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা ও সাবেক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে এই নিয়োগ নিয়ে দলের অন্দরে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। তার এই নিয়োগকে কেন্দ্র করে শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরে আনন্দ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করা হয়।
মিষ্টি বিতরণের সময় উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক আশা প্রকাশ করেন যে, নতুন প্রতিমন্ত্রী তার দায়িত্ব পালনের মাধ্যমে গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নসহ পুরো দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আনন্দ আয়োজনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা ও সাবেক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে এই নিয়োগ নিয়ে দলের অন্দরে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।