August 23, 2026, 12:40 am
Title :
গ্যাস-বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের দাবি বিকেএমইএর যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে? ঢামেক হাসপাতালের চিকিৎসককে মারধর, গ্রেফতার ফারহান ৫ দিনের রিমান্ডে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর আরএসএস নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র টানাপোড়েন, নিষেধাজ্ঞার সুপারিশ গবেষণায় যেটুকু ফান্ড দিচ্ছি, তা বলতেও লজ্জা লাগে: শিক্ষামন্ত্রী কাবিননামা ছাড়াই ৯টি বিয়ে করেছেন চরমোনাইপন্থী বক্তা মিসবাহ সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা বহিষ্কার

আরএসএস নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র টানাপোড়েন, নিষেধাজ্ঞার সুপারিশ

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 5 Time View

ভারতের প্রভাবশালী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। একই সঙ্গে, এই সংগঠনের কোনো নেতাকে উচ্চপর্যায়ের কূটনৈতিক সুবিধা বা সরকারি বৈঠক না দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ এনে ইউএসসিআইআরএফ এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।

কমিশনের কমিশনার জিন মিলস ও চেয়ারম্যান আসিফ মাহমুদ সংগঠনটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এর আগে মার্চ মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনেও আরএসএস এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল। সে সময় ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে তালিকাভুক্ত করারও পরামর্শ দিয়েছিল কমিশন। তবে মার্কিন কমিশনের এই সুপারিশ ও অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংগঠনটিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তাদের প্রতিবেদনকে নস্যাৎ করে দিয়েছেন। বিশ্লেষকদের মতে, আরএসএসকে নিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের কঠোর মনোভাব ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com