হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের দুটি বিশালাকার তেলবাহী ট্যাঙ্কার হামলার কবলে পড়েছে। সোমবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ক্ষেপণাস্ত্র ছুড়লে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মারিস্কস এবং কেপলারের দেওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, এই হামলার ফলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি।