যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক চিঠিতে দেশটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন যে, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য এক উজ্জ্বল সম্ভাবনা অপেক্ষা করছে। সোমবার হোয়াইট হাউস থেকে পাঠানো এই বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প। এ সময় তিনি নিশ্চয়তা দিয়ে বলেন যে, বোয়িংয়ের সেবায় বাংলাদেশ সন্তুষ্ট থাকবে। চিঠির শেষাংশে অদূর ভবিষ্যতে দুই নেতার মধ্যে সাক্ষাতের প্রত্যাশাও ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।