February 4, 2026, 9:23 am
Title :
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ বরিশালে জামায়াত আমিরের বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার এবার জোড়া ভূমিকম্পে কাঁপল দেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি নির্বাহী আদেশের মাধ্যমে আ. লীগকে হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে না : সাবির মুস্তফা সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ স্মার্ট অ্যাপে মিলবে ভোটকেন্দ্রের তথ্য, ইসির নতুন উদ্যোগ কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াত আমির

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026
  • 7 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (১ ফেব্রুয়ারি) এ প্রেক্ষিতে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, টেকনাফ, সেন্ট মার্টিন ও মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শনকালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা দায়িত্বরত ব্যক্তিদের সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশেষ দিক নির্দেশনা দেন। স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।

ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনী কন্টিনজেন্ট মোতায়েন ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্তসংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজও মোতায়েন রয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বতোভাবে প্রস্তুত রয়েছে।
একই সঙ্গে নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান কাজ করে যাচ্ছে, যাতে এই নির্বাচন একটি উদাহরণ ও দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে বিবেচ্য হয়।

তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা আহ্বান জানান।
সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com