February 25, 2026, 5:03 am
Title :
চট্টগ্রামে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪ ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষা দেওয়া হবে: চীনা রাষ্ট্রদূত কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী শিবিরের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ, দায়িত্বে এলেন সাদিক-ফরহাদ-জাহিদ জাতীয় সেনা শহীদ দিবস: সকালে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ইরানে ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বেড়িবাঁধের গাছ কেটে নেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচার ‘খুব কাছাকাছি’—আশাবাদ ইশরাক হোসেন নির্বাচনী তহবিলে জমা দেওয়া অনুদান ফেরত দেবেন তাসনিম জারা

ইরানে ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 20 Time View

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের দোরচেহ শহরের একটি ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই বৈমানিক ও দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর একটি প্রধান বিমানঘাঁটির নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আর্মি অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত দুই সেনাসদস্য হলেন পাইলট কর্নেল হামিদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মুজতবা কিয়ানি। হেলিকপ্টারটি বাজারে আছড়ে পড়ার পর আগুন ধরে গেলে সেখানে কর্মরত দুই ব্যবসায়ীও ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেনাবাহিনী ও বিচার বিভাগ পৃথক তদন্ত শুরু করেছে। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানিয়েছেন, তদন্তকারীরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, এর এক সপ্তাহেরও কম সময় আগে হামাদান প্রদেশে প্রশিক্ষণের সময় ইরানের বিমান বাহিনীর একটি এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের পুরনো সামরিক ও বেসামরিক বিমানগুলো আধুনিকায়ন করতে পারছে না, যা প্রায়ই এ ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে নতুন দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ালেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, তারা কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com