April 7, 2026, 10:10 pm
Title :
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা ‘দায়মুক্তি দিতে জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন খালেদা জিয়া’ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে : ডা. জাহেদ যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে : ইরান ইরানের গোটা রেল নেটওয়ার্কে হামলার হুমকি ইসরায়েলের জুবাইলে সৌদি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান দেশের জন্য ‘জীবন উৎসর্গ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান

ইরানের গোটা রেল নেটওয়ার্কে হামলার হুমকি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 22 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানি নাগরিকদের ট্রেন ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এই আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ইরানের রেলওয়ে ব্যবস্থা লক্ষ্য করে হামলা হুঁশিয়ারি দিয়ে এই সতর্কতা জারি করেছে তেল আবিব। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়ার ট্রাম্পের হুমকির মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী ফারসি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেয়। সেখানে বলা হয়েছে, ইরান সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত যেন সাধারণ মানুষ ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রেনে বা রেলপথের কাছাকাছি আপনাদের উপস্থিতি আপনাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।’ এই বার্তাকে বেসামরিক স্টেশন এবং রেলপথে সম্ভাব্য বোমা হামলার স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার মার্কিন সময় রাত ৮টায় (ইরান সময় বুধবার ভোর ৪টা ৩০ মিনিট) ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম শেষ হচ্ছে। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব এবং সেই রাত হতে পারে আগামীকালই।’

এর আগে পাকিস্তান, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান চায় যুদ্ধের স্থায়ী অবসান। তারা ১০ দফার একটি পাল্টা প্রস্তাব দিলেও ট্রাম্প তা ‘যথেষ্ট নয়’ বলে নাকচ করে দিয়েছেন। এদিকে ইরানের অবকাঠামোতে বোমা হামলার সম্ভাবনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করছেন আইনজ্ঞ ও বিশেষজ্ঞরা। তবে ট্রাম্প প্রশাসন সেই সমালোচনা আমলে নিচ্ছে না।

মঙ্গলবার সকালেও সমঝোতার আলোচনা চললেও কোনও অগ্রগতির খবর মেলেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে লিখেছেন, ‘এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি গর্বিত ইরানি দেশের রক্ষায় জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছে। আমিও ইরানের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি ও থাকব।’

মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সোমবার জানিয়েছিলেন, সোমবারের চেয়েও মঙ্গলবার ইরানে বড় ধরনের হামলা চালানো হবে। এরই মধ্যে ইরানের খোররামাবাদ বিমানবন্দরে হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানে রাতভর হামলা চালিয়েছে। এছাড়া শিরাজের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্র এবং উত্তর-পশ্চিম ইরানে একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রেও হামলার দাবি করেছে ইসরায়েল।

ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত শনিবার তেহরানে আইআরজিসির একটি কম্পাউন্ডে বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার ফলাফল যা-ই হোক না কেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চলবে।

অন্যদিকে, সৌদি আরবের জুবাইল শহরের একটি শিল্প এলাকায় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার পর শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলেও বারবার সাইরেন বাজছে এবং তেল আবিব এলাকায় ইরানের পাঁচটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। যুদ্ধের এই উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com