February 18, 2026, 8:06 am

জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Tuesday, February 17, 2026
  • 30 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। এবার বিরোধী দলের সিদ্ধান্ত দেখার পালা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

উল্লেখ্য, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি।

বিএনপির এমন সিদ্ধান্তের পরেই ফেসবুক স্ট্যাটাসে এভাবে নিজের প্রতিক্রিয়া জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।

এ বিষয়ে মুখ খুলেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও। এক স্ট্যাটাসে তিনি বলেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com