February 14, 2026, 1:37 am

ডুমুরিয়ার সব কেন্দ্রের ফলাফল বাতিল দাবি করে গোলাম পরওয়ারের আবেদন

Reporter Name
  • Update Time : Friday, February 13, 2026
  • 24 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সব ভোটকেন্দ্রের বৈধ ব্যালট ফল বাতিল করে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে।

মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী এজেন্ট মিয়া গোলাম কুদ্দুস শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দপ্তরে দেওয়া লিখিত অভিযোগে এ আবেদন জানান।

রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, গেজেট হওয়ার পর ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। এর আগে কিছু করার নেই।

মিয়া গোলাম কুদ্দুসের আবেদনে উল্লেখ করা হয়, খুলনা-৫ আসনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে। বিএনপি প্রার্থী আলি আসগর লবী ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। এখানে ব্যবধান মাত্র ২ হাজার ৭০২ ভোট।

আবেদনে অভিযোগ করা হয়, ডুমুরিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তারা দাঁড়িপাল্লা প্রতীকের একাধিক বৈধ ব্যালট অযৌক্তিকভাবে বাতিল করে গণনার বাইরে রেখেছেন। পোলিং এজেন্টদের আপত্তি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা পুনর্গণনার বা বাতিল ভোট পুনর্নিরীক্ষণ করেননি বলেও দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com