February 4, 2026, 9:22 am
Title :
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ বরিশালে জামায়াত আমিরের বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার এবার জোড়া ভূমিকম্পে কাঁপল দেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি নির্বাহী আদেশের মাধ্যমে আ. লীগকে হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে না : সাবির মুস্তফা সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ স্মার্ট অ্যাপে মিলবে ভোটকেন্দ্রের তথ্য, ইসির নতুন উদ্যোগ কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াত আমির

নির্বাচনে জিতলে পরাজিতদেরও দেশ গঠনে সঙ্গী করা হবে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 10 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে পরাজিতদেরও দেশ গঠনে সঙ্গী করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, জামায়াত এমন দেশ গঠন করবে যেখানে সব নাগরিকের জীবন, সম্পদ ও সম্মান নিরাপদ থাকবে। নির্বাচনে জিতলে পরাজিতদেরও দেশ গঠনে সঙ্গী করা হবে৷

আগামী নির্বাচনকে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা উল্লেখ করে তিনি বলেন, ‘২৪ এ রাস্তায় জনগণ যে বিপ্লব করেছিল এবার তারা করবে ব্যালটে৷

বাংলাদেশে কে সরকারে আসবে তা এ দেশের জনগণ নির্ধারণ করবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাইরের কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে।

এ সময় জামায়াত ভোটে জিতলে সংখ্যালঘুদের শান্তিপূর্ণ জীবনযাপনে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও জানান তিনি।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভিঙ্গ থেকে দেখেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি সবার তাহের ভাই।

তিনি বলেন, ‘যেকোনো দল করার অধিকার রয়েছে। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জনসভায় যারা রয়েছেন, তারা সবাই জামায়াতে ইসলামী করেন না। এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন। এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন। কিন্তু সবাই আমার স্টেজে রয়েছে কারণ তারা সকলে আমার ভাই। আর আমি তাদের সবার তাহের ভাই।’

এখানকার সংসদ সদস্য কোনো দলের প্রতিনিধি নন উল্লেখ করে তাহের বলেন, ‘আপনি দল করেন, কিন্তু সংসদ সদস্য হিসেবে ভোট দিতে হবে তাকেই যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবেন। দলমতের ঊর্ধ্বে উঠে আমি এখানকার মানুষের কল্যাণ করতে সক্ষম হব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com