February 14, 2026, 4:27 am

বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসন দিতে রেজাল্ট টেম্পারিং হয়েছে: এনসিপি

Reporter Name
  • Update Time : Saturday, February 14, 2026
  • 23 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অফিস মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘এনসিপি এবার জোটবদ্ধভাবে ৩০টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে ছয়টি আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দ জানাই। কিন্তু এর বাইরেও আমরা অন্তত তিনটি আসনে বিজয়ী হয়েছিলাম, যেখানে রেজাল্ট টেম্পারিং বা ফল কারচুপি মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। ঢাকা-৮, পঞ্চগড়-১ আসনসহ বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় অনিয়ম হয়েছে।’

আসিফ মাহমুদ বলেন, ‘যেসব আসনে ফল পরিবর্তন করে দেওয়া হয়েছে সেগুলোতে ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানাচ্ছি, আশা করি, ইসি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পরপরই আমাদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়েছে। নেতাকর্মীদের ওপরেও হামলা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের জোটের প্রার্থীদের ওপরও হামলা হচ্ছে।’

সাবেক এ উপদেষ্টা বলেন, ‘নির্বাচন যথাসময়ে শেষ হলেও অসৎ উদ্দেশ্যে ফলাফল ষোষণা করা হয়েছে গভীর রাতে। আমাদের জোটের অনেক আসনে প্রাথমিক ফলাফল পরিবর্তন করে রেজাল্ট শিটে ১০ থেকে ১২ বার কাটাকাটি করে ফল পাল্টে দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে ঢাকা-১৫ আসনেও জামায়াতে ইসলামীর আমিরের আসনে ফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

আসিফ মাহমুদ বলেন, ‌‌‌‌‘বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে পাস করিয়ে দেওয়ার জন্য এসব করা হয়েছে। দলটিকে স্রেফ দুই-তৃতীয়াংশ আসনে জয়ী করতেই বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের কর্মকর্তারা রেজাল্ট টেম্পারিং করেছে। এমনকি গণমাধ্যমেও সংবাদ প্রচার করার ক্ষেত্রে যথেষ্ট অসামঞ্জস্য দেখা গেছে। এটা অদৃশ্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে স্পষ্ট হয়েছে। এই ষড়যন্ত্র সফল হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com