April 12, 2026, 4:16 am
Title :
ওয়াদা ভঙ্গের উদাহরণ বিএনপির ইতিহাসে নেই: প্রিন্স ট্রাম্পের পোস্ট : ইরানের সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই ভুয়া সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ওইদিকে এগোচ্ছে আমেরিকা এদিকে চীন, নতুন অশনিসংকেত সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে দেশের মর্যাদায় ভিন্নমাত্রা যোগ করেছে : প্রধানমন্ত্রী বল টেম্পারিং বৈধ করা উচিত: ডেভিড মালান কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

বিএনপির টিকিট চান বেবী নাজনীন–কনকচাঁপা

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 5 Time View

বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী বেবী নাজনীন ও কনকচাঁপা। দুইজনই এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গতকাল (১০ এপ্রিল) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ দুই জনপ্রিয় শিল্পী। এরইমধ্যে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন কনকচাঁপা। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং তিনি আগামীকাল ফরম জমা দেবেন বলে জানিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি সংসদ সদস্য হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও আসব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই।’

অন্যদিকে কনকচাঁপা মনোনয়নপত্র সংগ্রহের পর জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com