April 6, 2026, 4:34 am
Title :
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে স্থানীয়দের বিক্ষোভ জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালির ‘সুরক্ষায়’ মার্কিন জোটে যোগ দিতে প্রস্তুত আরব আমিরাত আল্টিমেটামের ভাষা ত্যাগ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান রাশিয়ার ট্রাম্পের বেপরোয়া চাল পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি ইরানের স্পিকারের ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড ব্যয় সংকোচনে কঠোর সরকার, বন্ধ বিদেশ ভ্রমণ ও যানবাহন ক্রয় সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা র‌্যাব নিয়ে যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে: মহাপরিচালক বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা

ব্যয় সংকোচনে কঠোর সরকার, বন্ধ বিদেশ ভ্রমণ ও যানবাহন ক্রয়

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 29 Time View
মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব সামাল দিতে কঠোর ব্যয় সংকোচনের পথে হাঁটছে সরকার। এর অংশ হিসেবে রবিবার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জরুরি পরিপত্র জারি করে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি ও কম্পিউটার ক্রয় এবং সুদমুক্ত অগ্রিম গাড়ি ঋণ বন্ধ করে দিয়েছে।

একইসঙ্গে পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ, আপ্যায়ন, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও ভবন নির্মাণের মতো খাতে বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, পেট্রল ও লুব্রিকেন্ট এবং ভ্রমণ খাতে ব্যয় সীমা নির্ধারণ করা হয়েছে ৭০ শতাংশ।

আজ থেকেই এই নির্দেশনা কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা থেকে দেশের অর্থনীতিকে সুরক্ষা দিতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে অর্থ বিভাগ। 

পরিপত্র অনুযায়ী, সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তাদের জন্য সব ধরনের যানবাহন (মোটরযান, জলযান ও আকাশযান) ক্রয় স্থগিত করা হয়েছে।

সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণও আপাতত বন্ধ থাকবে। এ ছাড়া পরিচালন বাজেটের আওতায় নতুন করে ভূমি অধিগ্রহণ এবং নতুন কম্পিউটার বা আনুষঙ্গিক সরঞ্জাম কেনাকাটার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

আপ্যায়ন খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ অর্ধেক ব্যয় করা যাবে। মন্ত্রণালয় বা বিভাগ পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণে বরাদ্দের ৫০ শতাংশ খরচ করা যাবে, তবে সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো এই নিয়মের বাইরে থাকবে।

আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণে বরাদ্দের ৫০ শতাংশ ব্যয় করা যাবে; তবে প্রকল্পের কাজ যদি ইতোমধ্যে ৭০ শতাংশের বেশি হয়ে থাকে, তবে বিশেষ অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় অর্থ ব্যয় করা সম্ভব হবে। কার্যালয়ের অভ্যন্তরীণ শোভাবর্ধন কাজেও অর্ধেক অর্থ ব্যয়ের সীমা বেঁধে দেওয়া হয়েছে। 

জ্বালানি সংকটের ঝুঁকি এড়াতে বিদ্যুৎ, গ্যাস, পেট্রল ও লুব্রিকেন্ট খাতে বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, এই নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত কোনো ব্যয় করলে ভবিষ্যতে তার বকেয়া দাবি কোনোভাবেই গ্রহণ করা হবে না। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রেও ৭০ শতাংশের বেশি খরচ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এই পরিপত্র সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com