April 7, 2026, 5:45 am
Title :
সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্রিকসকে ইরানের আহ্বান নবজাতককে কোলে নিয়েই পরীক্ষায় বসে মাতৃত্ব ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই নারী ‘ইউনূস, আসিফ নজরুলসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, মঙ্গলবারই সেই রাত হতে পারে: ট্রাম্প রাত পোহালেই শেষ হচ্ছে উপনির্বাচনের প্রচার-প্রচারণা বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা খেলেন যুবক স্ত্রীসহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, বাড়ছে সংঘাত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্রিকসকে ইরানের আহ্বান

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 24 Time View

চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ‘জায়নবাদী শাসন’-এর (ইসরায়েল) ‘অবৈধ ও অপরাধমূলক’ কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্রিকস জোটের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি এক সাক্ষাৎকারে এই প্রত্যাশার কথা জানান।

২০২৪ সালের শুরুতে ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটে যোগ দেয়। বর্তমানে ভারত এই জোটের সভাপতিত্ব করছে। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত এই জোটটিকে বিশ্ব রাজনীতির ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থরক্ষাকারী ব্লক হিসেবে দেখা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতহালি বলেন, তেহরান আশা করে ব্রিকস দেশগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেবে।

তবে ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্রিকস জোট এখন পর্যন্ত রহস্যজনক নীরবতা পালন করছে। জোটের প্রধান দুই শক্তি চীন ও রাশিয়া শুরু থেকেই ইরানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার তীব্র বিরোধিতা করছে। বিশেষ করে দুবাই এবং আবুধাবি এই যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত ও মিসরের মতো জোটের অন্য অনেক দেশ যুক্তরাষ্ট্র এবং ইরান, উভয় পক্ষের সঙ্গেই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ভারত ইসরায়েলেরও ঘনিষ্ঠ সহযোগী দেশ হিসেবে পরিচিত।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com