March 2, 2026, 4:22 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের হার বাংলাদেশের

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 108 Time View

অস্ট্রেলিয়াকে রেকর্ড লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ১৯৯ রানের লক্ষ্য দিয়েও হারই সঙ্গী হয়েছে। সেটিও ১০ উইকেটের বড় হার। আগের সর্বোচ্চ লক্ষ্য ছিল ১৩৬।

বড় ব্যবধানের পরাজয়ে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশাও শেষ বলা যায়। যা একটু সম্ভাবনা আছে, তা যদি-কিন্তুর ওপরে। সেটি নিজেদের শেষ দুই ম্যাচে জয় পাওয়ার সঙ্গে প্রতিপক্ষদের হার কামনা করতে হবে। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে বাংলাদেশ। তাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়াটা এখন বাকি নিগার সুলতানা জ্যোতিদের।

১৫১ বল হাতে রেখে পাওয়া জয় নিশ্চিত করার আগে রেকর্ড জুটি গড়েন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ড। অস্ট্রেলিয়ার হয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে ২০২ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা। অবশ্য শুধু ওপেনিংয়ে নয়, যেকোনো জুটিতে।

রেকর্ড জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন হিলি। খেলেছেন ১১৩ রানের ইনিংস। ১৪৬.৭৫ স্ট্রাইক রেটের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ২০ চারে। অন্যদিকে অধিনায়কের সেঞ্চুরির বিপরীতে ৮৪ রানে অপরাজিত থাকেন লিচফিল্ড। তার ইনিংসে ১২ চারের বিপরীতে ১ ছক্কা।

এর আগে প্রথমে ব্যাটিং করে সোবহানা মোস্তারির ফিফটিতে ১৯৮ রান করে বাংলাদেশ। মোস্তারির ৬৬ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে ৪৪ রান করে দলীয় সংগ্রহে অবদান রাখেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। প্রতিপক্ষের হয়ে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যালেনা কিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com