October 3, 2026, 9:21 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

খামেনি নিহতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বাকি কাজ আপনারা করুন: ইরানিদের বললেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : Sunday, March 1, 2026
  • 105 Time View

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরোক্ষ দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এখন সরকার পতনের জন্য সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন।

যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে বলেছেন, অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেগুলো নির্দেশ করছে খামেনি আর নেই। খামেনির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ডের কমান্ডার এবং জ্যেষ্ঠ পরমাণু কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এখন রাস্তায় নেমে আসুন এবং চূড়ান্ত কাজ (সরকার পতন) সম্পন্ন করুন।

এরআগে ইরানের আল-আলম টিভি জানিয়েছিল, সুপ্রিম লিডার খামেনি কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন। তবে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও সেই ভাষণ আর দেননি খামেনি।

শনিবার ইরানে একযোগে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com