March 29, 2026, 5:20 am

‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 23 Time View

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই পূর্ণ করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও কিছু সময় চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, যেন ইরানের বর্তমান সরকারকে আরও দুর্বল করা যায়।

মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ‘প্রেসিডেন্ট চান আরও কিছু সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে, যেন ভবিষ্যতে ইরানে আবার হামলা করতে না হয়। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করা প্রয়োজন এবং আমাদের লক্ষ্য এটাই।’

ভ্যান্স স্বীকার করেছেন যে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। তবে তার মতে এটি শিগগিরই কমে যাবে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com