March 2, 2026, 6:15 pm
Title :
২৩ বছর পর রণক্ষেত্রে যুদ্ধবিমান হারালো যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আসিফ নজরুলের পুরোনো পোস্ট শেয়ার করে কী বার্তা দিলেন হাসনাত

Reporter Name
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 109 Time View

ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়াসহ নানা বিষয় নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একটি পুরোনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন—‘আচ্ছা’, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০২০ সালে লেখা আসিফ নজরুলের সেই পোস্ট মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ৩টা ৫৪ মিনিটে হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন।

ড. আসিফ নজরুল তার পুরোনো পোস্টে ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা নেওয়ার ওপর কড়া বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘যদি ক্ষমতা থাকতো আইন করতাম—বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতিজরুরি ছাড়া কোনও সফরসঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com