March 2, 2026, 1:05 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

আ.লীগের নির্বাচনকে বৈধতা দেওয়া ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করলো ইসি

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 121 Time View

এবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদলকে। প্রতিনিধিদরটির নেতৃত্বে ছিলেন মুফতি আবুল হাসানাত আমিনী। মূলত একই দলের অপর অংশের আপত্তিতে তাদের চলে যেতে বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে এ ঘটনা ঘটে। ইসি সূত্র জানায়, একই দলের অপর অংশের আপত্তির কারণে তাদের চলে যেতে বলা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংলাপ শুরু হওয়ার কয়েক মিনিট আগে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল সভা কক্ষে প্রবেশ করেন। তারা আগেই আসন গ্রহণ করা মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে লক্ষ্য করে তাদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। ২০২৪ সালের নির্বাচনসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকবো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com