April 9, 2026, 5:20 pm
Title :
উপসাগরীয় উত্তেজনার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ ইরান সংঘাতের জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ দাড়ি-টুপি দেখে বিরূপ মন্তব্য ফ্যাসিস্ট আমলের চর্চা: এমপি হানজালা এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ‘অন্তর্ভুক্ত নয়’: ট্রাম্প মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন চট্টগ্রাম বন্দরে পৌঁছালো শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ ‘যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালাবে নাকি যুদ্ধবিরতি পালন করবে’ আমরা বিজয়ের পথে: ইরানের সাবেক প্রেসিডেন্ট কালবৈশাখীর হুঁশিয়ারি: ঝড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও

ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে জাপান

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 35 Time View
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, সংসদে তিনি বলেন, ‘গতকালও বলেছিলাম, আমরা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করছি।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরান—এই দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখা জরুরি। আর সে কারণেই দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই কথা বলার চেষ্টা চলছে।

’ 

এর মধ্যেই খবর আসে, জানুয়ারি থেকে ইরানে আটক থাকা দ্বিতীয় জাপানি নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি সোমবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপ করেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই আলোচনায় টোকিও আবারও তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলেছে, পরিস্থিতি দ্রুত শান্ত করা খুবই জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com