August 17, 2026, 6:08 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026
  • 60 Time View

ভারতে শুভেচ্ছা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি-র সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বুধবার (৮ এপ্রিল) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করা হয়। বাংলাদেশ জানায়, নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও সুবিধার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।

আলোচনায় ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়। উভয় পক্ষই জানায়, গ্রেফতারকৃতদের দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে প্রত্যর্পণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া ভারত থেকে সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানানো হয় এবং ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। ভারতের পক্ষ এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে।

উভয় দেশ ভবিষ্যতে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত পরামর্শ ও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com