ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য
Reporter Name
Update Time :
Wednesday, March 4, 2026
18 Time View
ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য
ইরান হামলা করতে পারে এমন ভয়ে—সাইপ্রাসে দ্রুত কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। এছাড়া দেশটি অঞ্চলটিতে বিমান প্রতিরক্ষা ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগনও মোতায়েনের ঘোষণা দিয়েছে। এ তথ্য জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিজেই। মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, স্টারমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বলেন, ‘সাইপ্রাস এবং সেখানে অবস্থিত ব্রিটিশ সামরিক কর্মীদের নিরাপত্তার জন্য যুক্তরাজ্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমি সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমরা কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছি। এছাড়া এইচএমএস ড্রাগন এই অঞ্চলে মোতায়েন করা হবে।’ সূত্র : আল-জাজিরা
ইরান হামলা করতে পারে এমন ভয়ে—সাইপ্রাসে দ্রুত কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। এছাড়া দেশটি অঞ্চলটিতে বিমান প্রতিরক্ষা ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগনও মোতায়েনের ঘোষণা দিয়েছে। এ তথ্য জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিজেই।
মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, স্টারমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বলেন, ‘সাইপ্রাস এবং সেখানে অবস্থিত ব্রিটিশ সামরিক কর্মীদের নিরাপত্তার জন্য যুক্তরাজ্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমি সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমরা কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছি। এছাড়া এইচএমএস ড্রাগন এই অঞ্চলে মোতায়েন করা হবে।’