স্পেনের প্রধানমন্ত্রী পেদরো সানচেজ আবারও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন। তিনি বলেন, এই হামলা “অত্যন্ত বড় ভুল”। তিনি বলেন, “এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
তিনি লুইস মন্টেনিগরোর সঙ্গে যৌথ বক্তব্য দেওয়ার সময় আরও বলেন, “ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান, বিশ্বস্ত সহযোগিতা এবং সমতার ভিত্তিতে।”
সানসেজ বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রতি স্পেনের বিশ্বস্ত সহযোগিতা বজায় রাখা উচিত।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প সানচেজ সরকারের সমালোচনা করে স্পেনকে “খুবই খারাপ মিত্র” বলে মন্তব্য করেন এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দেন।
জবাবে সানচেজ আবারও যুদ্ধের বিরোধিতা করেন এবং বলেন, তিনি দক্ষিণ স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেবেন না।