March 14, 2026, 11:59 pm
Title :
বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল ইরান যুদ্ধে অংশ নিতে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থলসেনা সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে : সারজিস আলম ৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে : ট্রাম্প বাংলাদেশের হাদি খুনে নদিয়া থেকে গ্রেপ্তার আরও একজন রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম

ইরান যুদ্ধে অংশ নিতে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থলসেনা

Reporter Name
  • Update Time : Saturday, March 14, 2026
  • 19 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান যুদ্ধে অংশ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। এই যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে এবং একটি উভচর যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকেপাঠানো হচ্ছে।

জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এর সদস্যরা বর্তমানে যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি । এই জাহাজ থেকে মেরিন সেনারা প্রয়োজনে সরাসরি যুদ্ধক্ষেত্রে অবতরণ করতে সক্ষম।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মোতায়েন যুদ্ধের পরিস্থিতিতে আরো বিকল্প তৈরি করার উদ্দেশ্যে করা হচ্ছে। এই বাহিনী সংকট মোকাবিলা, দূতাবাসের নিরাপত্তা জোরদার করা অথবা ইরানের কোনো নির্দিষ্ট অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার মতো প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।

এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে প্রথম উল্লেখযোগ্য মার্কিন স্থলসেনা মোতায়েনের ঘটনা। যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ পর এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি ধীরে ধীরে বাড়াচ্ছে এবং যুদ্ধ দ্রুত শেষ করার পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে।

ইউএসএস ত্রিপোলি বর্তমানে প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে এবং মধ্যপ্রাচ্যে পৌঁছাতে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে। এই মোতায়েনের ফলে অঞ্চলে মার্কিন সেনার সংখ্যা আরও বাড়বে, যা ইতিমধ্যে ৫০,০০০-এরও বেশি।

সূত্রঃ নিউ ইয়র্ক টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com