March 26, 2026, 3:09 am
Title :
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, যত জনের মরদেহ পাওয়া গেল লাঙ্গলবন্দ স্নান উৎসব জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন : সংস্কৃতিমন্ত্রী গণহত্যা দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধাঞ্জলি বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত ফেরিতে দাঁড়িয়ে নুরুজ্জামান দেখলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে বাসটি নদীতে তলিয়ে যাচ্ছে স্ত্রী ও সন্তানের অপেক্ষায় পদ্মার পাড়ে কাঁদছেন রাজবাড়ীর রেজাউল ইরানের সঙ্গে শান্তিচুক্তির আলোচনা করতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: ঊর্ধ্বতন কর্মকর্তা এবার সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এবার সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 23 Time View

ডাকসুর ভিপি সাদিক কায়েমকে বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ মন্তব্য করেন রাকিব।

পোস্টে তিনি পোস্টে তিনি লেখেন, ‘২০১৮ সালের ৩১ জুলাই রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে শোভন সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটি ঘোষণার ১ ঘণ্টার মধ্যে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সঙ্গে লবিং করার জন্য ব্যাকুল হয়ে এসএমএস করেন।’

রাকিবুল ইসলাম বলেন, ‘সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রাপ্তির আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেছেন সাদিক কায়েম। অথচ ৫ আগস্টের পর থেকে সেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীই আজ দেশ, জাতিকে সাহসীকতার গল্প শোনায়!’

পোস্টের শেষে রাকিব লেখেন, ‘History repeats itself’ অর্থাৎ ইতিহাস সবসময় নিজেই পুনরাবৃত্তি করে।

এর আগে বুধবার নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পাঠানো ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

 

ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ টেক্সট করেছেন। ৩ আগস্টে আবারও সালাম দিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন। এরপর ২০১৯ সালের ৩১ জানুয়ারি আবারও সালাম দিয়ে নিজেকে হলের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন।

তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।

এ পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com