March 2, 2026, 4:54 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : Monday, December 8, 2025
  • 159 Time View

শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সোমবার এ আদেশ দেন। তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার যে আবেদন করা হয়েছে, সে বিষয়ে বৃহস্পতিবার শুনানি করবে আদালত।

সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেফতার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে রোববার গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আখতার মোর্শেদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে ডিবি পুলিশ একটি মাইক্রোবাসে করে শওকত মাহমুদকে আদালতে নিয়ে আসে। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, মামলার মূলনথি না থাকায় রিমান্ডের বিষয়ে শুনানি হয়নি। বৃহস্পিতবার রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

চারটি কারণ দেখিয়ে শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ড চেয়েছেন আখতার মোর্শেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com