April 4, 2026, 5:13 am
Title :
জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল এবার হরমুজ প্রণালিতে মার্কিন এ-১০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা ‘তেল নাই’ লেখা ফিলিং স্টেশনে, ট্যাংকি খুলে পাওয়া গেল অকটেন ও ডিজেল ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০ সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী সৃজনশীল শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: নওগাঁ জেলা প্রশাসক দুটি বড় ডাকাতির রহস্য উদঘাটন করল ডিবি, গ্রেফতার ৮ ‘জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত জামায়াতসহ ১১ দলের লড়াই চলবে হরমুজ প্রণালীকে জোরপূর্বক মুক্ত করার চেষ্টা ‘অবাস্তব’: ম্যাঁক্রো

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হা মলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 27 Time View

কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও লোনা পানি স্বাদু করার স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, কুয়েত কর্তৃপক্ষের বরাত দিয়ে তারা জানতে পেরেছে যে, একটি বিদ্যুৎকেন্দ্র এবং পানি শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে এবং একে ‘অবৈধ’ আখ্যা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা ‘জায়নবাদী দখলদার শক্তি’ হিসেবে ইসরায়েলের নীতির প্রতিফলন এবং এটি তাদের ‘অমানবিক আচরণ’-এর উদাহরণ। আইআরজিসি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে প্রতিক্রিয়ার ইঙ্গিতও দিয়েছে।

একইসঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন সামরিক ঘাঁটি, সেনা সদস্য এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো আইআরজিসির সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল বা কুয়েতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল–জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com