August 17, 2026, 9:25 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

‘জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত জামায়াতসহ ১১ দলের লড়াই চলবে

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 40 Time View

জনগণের রায় বাস্তবায়ন করতে জনগণের কাছে আসতে বাধ্য করছে সরকার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় সমাবেশে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, জনগণের রায়কে অস্বীকার করা মানেই ফ্যাসিবাদের সূচনা। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত জামায়াতসহ ১১ দলের লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, বৈশ্বিক সংকটে সবাইকে নিয়ে দেশ গড়া দরকার। সরকার যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে তাহলে স্বাগতম।

গণভোটের রায় বাস্তবায়নে আগামীকাল থেকে মাঠ পর্যায়ে কর্মসূচি শুরু হচ্ছে বলেও জানান শফিকুর রহমান।

বিরোধী দলীয় এই নেতা আরও বলেন, আগামীদিনে আমাদের আন্দোলন হবে ইস্পাত কঠিন।

শিক্ষার্থীদের হোম ক্লাস নিয়ে শফিকুর রহমান বলেন, শিশুরা ডিভাইসে আসক্ত। এরপর এখন আবার হোমক্লাস নামে ডিভাইস ধরিয়ে দিলে আরও বেশি আসক্ত হয়ে যাবে। হোমক্লাসে মেধার অপমৃত্যু ঘটবে।

জামায়াত আমির বলেন, দেশে আজ সামরিক শাসন চলছে না, চিহ্নিত স্বৈরাচার নেই তারপরও জনজীবনে স্বস্তি নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com