March 3, 2026, 2:33 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026
  • 34 Time View

জামায়াতে ইসলামীসহ ১০-দলীয় জোট ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। এ অঞ্চলের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে, যদিও এই উত্তরবঙ্গই পুরো দেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে থাকে। ১০-দলীয় জোট ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। যাতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটে এবং উৎপাদিত পণ্য সারা বিশ্বে রপ্তানি করা সম্ভব হয়।

গতকাল ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরে জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এনসিপি, জাগপাসহ ১০-দলীয় জোটের নেতা, জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা এবং ইসলামী ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com